
নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে কাতার ও মিসর নতুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চুক্তিতে সম্মত হয় দুই দেশ।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এই সাক্ষাতে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
আলোচনা শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুগুলো যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক বার্তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.