
জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের কাছে স্পষ্ট জবাব চেয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার যদি নিরাপত্তা দিতে সক্ষম না হয়, তবে যেন তা খোলাখুলি জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এই প্রশ্ন উত্থাপন করেন তিনি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে তার বাড়িতে চারটি পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার কয়েক দিন আগে থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। নাহিদ অভিযোগ করেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংরক্ষিত নারী আসনে এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত সদস্য নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’। ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে।
হামলার পর স্থানীয় থানার ওসির বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা পেট্রোল বোমার আলামত পাননি বলে দাবি করেছেন। অথচ নাহিদ নিজে এসপির সঙ্গে কথা বলে জেনেছেন, ঘটনাস্থলে দুপুর পর্যন্ত কোনো ফরেনসিক দলই যায়নি। ওসি কীভাবে আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। এছাড়া মৌলভীবাজারে ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনারও উল্লেখ করেন তিনি।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি উদ্বেগ থাকে, তবে আমাদেরকে নিজেদের পথ খুঁজে নিতে হবে।’ তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে আপসকামিতা দেখাচ্ছে। তাদের লক্ষ্য কারা তা স্পষ্ট। আজ তাদের (জুলাই আন্দোলনের নেতাদের) পরিবার আক্রান্ত হচ্ছে, কাল ফ্যাসিবাদী শক্তির টার্গেট বিএনপি বা অন্যান্যরাও হতে পারেন বলে তিনি সতর্ক করেন। আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলার অবনতি বলতে রাজি নন। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে হামলার পরও যদি পরিস্থিতির অবনতি হয়েছে বলে গণ্য না করা হয়, তবে আর কী ঘটলে তা স্বীকার করা হবে? এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, সব বাধা ও বিপত্তি উপেক্ষা করে তিনি তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন। তিনি জানতে চান, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.