
নেত্রকোণায় ৩৪ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২নভেম্বর) জেলার কেন্দুয়া উপজেলার আঠারবাড়ি-কেন্দুয়া সড়কের সান্দিকোনা ইউনিয়নের হরিনগর-ফেনারগাতি এলাকা থেকে পরিবহনের জন্য ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সাসহ ওই গাঁজা জব্দ করা হয়। জব্দ গাঁজার মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
এই ঘটনায় দুইব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের সুরুজ আলীর ছেলে মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মিরারচর গ্রামের আখের উদ্দিনের ছেলে শাহ আলম (৩৩)।
সংশ্লিষ্টসূত্র জানায়, বুধবার রাতের যে কোন সময়ে আঠারবাড়ি-কেন্দুয়া সড়ক পথে গাঁজার একটি বড় চালান সরবরাহ হতে পারে বলে আগাম খবর পাওয়া যায়। পরে ডিএনসি নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমূল হকের নেতৃত্বে ওইসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিক্সাকে থামিয়ে তল্লাশী করা হলে পলিথিন ব্যাগে মোড়ানো ১৭ টি পোটলায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে অটোরিক্সার দুই আরোহীকে আটক এবং ওই গাঁজাসহ অটোরিক্সা ও দুইটি মোবাইল জব্দ করা হয়। জব্দ মালামালের মোট মূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
এই ঘটনায় ডিএনসি নেত্রকোণার পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন বাদি হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
ডিএনসি নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমূল হক বলেন, জেলা কার্যালয় মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.