
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নেত্রকোণা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬” এর উদ্বোধন করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.) নেত্রকোণার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা পুলিশ কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালার শুরুতেই ডিআইজি উৎসবমুখর পরিবেশে কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন ঘোষনা করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।
ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে ডিআইজি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখে এই টুর্ণামেণ্টের খেলোয়াড়গণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

কানাই লাল সরকার, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা, মো: পারভেজ আলম, স্টাফ অফিসার টু ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.