
নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত রিক্সার নিচে চাপা পড়ে সাউদা মনি নামের ৭বছরের এক শিশুর মৃত্যূ হয়েছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃহস্পতিবার ওই উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
ফরিদ মিয়ার মামাতো ভাই কাজল মিয়া জানান, আমি বাড়িতে ছিলাম। আমার চোখের সামনেই এই ঘটনা ঘটে। ঘটনার আগে পরস্পরের বিপরীত দিক থেকে দুইটি ব্যাটারিচালিত রিক্সা আসে। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু সাউদা মনি। রিক্সা দু’টি পরস্পরকে অতিক্রমের সময় একটির গায়ে অপরটির পাশাপাশি ঘর্ষণ হয়। এতে একটি রিক্সা তাল সামলাতে না পেরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া শিশু সাউদা মনির উপর পড়ে যায়। ফলে, সাউদা মনি মারাত্নকভাবে আহত হয়। লোকজন নিয়ে দৌড়ে গিয়ে আমরা রিক্সাটির নিচ থেকে সাউদা মনিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.