
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নেত্রকোণা জেলার দুর্গম খালিয়াজুড়ি থানা পরিদর্শন করেছেন। দুর্গম ও দূরবর্তী এলাকায় কর্মরত অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি এবং নির্মাণাধীন নতুন ভবনের কাজের গুণগতমানের তদারকির উদ্ধেশ্যে তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) এই ভ্রমন সম্পন্ন করেন।
জানা যায়, বিগত ১০ বছরের মধ্যে খালিয়াজুরী থানায় কোনো ডিআইজির এটি প্রথম সফর। সর্বশেষ ২০১৬ সালে তৎকালীন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই থানা পরিদর্শন করেছিলেন।
সংশ্লিষ্টসূত্র জানায়, চর্তুদিকে পানি দ্বারা পরিবেষ্টিত খালিয়াজুড়ি থানায় বছরে ৫ মাস নৌ-পথে, ৫ মাস সড়কপথে এবং অবশিষ্ট ২ মাস পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। রেঞ্জ ডিআইজি নেত্রকোণা জেলা সদর থেকে সকালে রওয়ানা হয়ে সরকারি গাড়িযোগে মদন থানার উচিতপুর ঘাটে পৌঁছান। সেখান থেকে রেসকিউ বোটযোগে নৌপথে অনেক পথ প্রদক্ষিণ করে দুপুরের দিকে খালিয়াজুড়ী বাজারঘাটে অবতরণ করেন । এই ঘাট থেকে তিনি একজন সাধারণ যাত্রীর ন্যায় ব্যাটারীচালিত অটো রিক্সায় চড়ে খালিয়াজুড়ী থানায় পৌঁছান। এসময় তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি খালিয়াজুড়ি থানার আধুনিক ভবনের নির্মাণাধীন কাজ ঘুরে দেখেন। কাজের গুণগত মান সঠিক আছে কি-না সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন। তিনি পুরাতন থানা ভবন ও থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। 
পরে তিনি থানায় কর্মরত সকল স্তরের অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং পূর্ণ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে অফিসার-ফোর্সদের প্রতি আহ্বান জানান তিনি।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মোঃ তরিকুল ইসলাম ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারজান আনোয়াসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.