
নেত্রকোণা শহরের পূর্বপাশে বিশাল এলাকাজুড়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুন্ন রেখেই এগিয়ে চলেছে এই বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ভবনের নির্মাণ কাজ। ক্যাম্পাসের অভ্যন্তরে রয়েছে বেশ ক’টি নদি, নালা ও খাল-বিল। এগুলো লেক হিসেবে গণ্য হবে। এখানে প্রতিষ্ঠা করা হবে মাছের অভয়ারণ্য। পাখীরা যাতে অবাধে বসবাস ও বিচরন করতে পারে- সে জন্য ইতোমধ্যেই রোপন করা হয়েছে বিভিন্ন জাতের ৫ হাজার গাছের চারা। চারাগুলো আস্তে আস্তে গাছে রুপান্তরিত হচ্ছে। এরই ফাঁকে ক্যাম্পাসের বিস্তির্ন এলাকাজুড়ে প্রকৃতির নিয়মে গড়ে উঠেছে কাশবন- কাশফুলের বাগান। কাশফুলের এই বাগানে প্রতিদিন জড়ো হচ্ছিলেন হাজার হাজার সৌন্দর্যপিপাসু মানুষ। আজ (৩০ সেপ্টেম্বর) সেখানেই আঘাত হেনেছে দুর্বৃত্তরা। সাদা কাশফুলের বাগানে আগুন দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে কাশবনের একটি অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কারা আগুন দিয়েছে জানা যায়নি।
কাশবনে আগুন দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রতিদিন কয়েকশ’ সৌন্দর্যপিপাসু মানুষ ক্যাম্পাসে আসেন। তারা কাশবনের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, উপভোগ করেন। আগুনের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত হওয়া উচিত। ঘটনার ফলে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়েরজনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। দ্রুত সময়ে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.