
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আটজন শীর্ষ নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। সুরক্ষামূলক হেফাজতে নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর।
রোববার প্রদেশটিতে প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর থেকেই সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে প্রদেশজুড়ে রাজনৈতিক উত্তজনা বৃদ্ধি পেয়েছে।
এর আগে রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সেখানে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি করা হয়। এরপর থেকেই পিটিআই নেতাদের এই আটকের ঘটনা ঘটল।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.