
রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়ক এবং জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের দুই পাশে থাকা অনুমোদনহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ অভিযানে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়েরসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপনগর–পরিকল্পনাবিদসহ সংস্থাটির প্রতিনিধিদল অংশ নেয়। এটি ছিল টানা চতুর্থ দিনের মতো চালানো বিশেষ অভিযান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কের সৌন্দর্য রক্ষা এবং সব ধরনের অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরনের যৌথ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.