
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন। রাজধানী ঢাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় শনিবার অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন মহলে তুমুল বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।
বিতর্কের পর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্র জমা দেন।





