
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মোট ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন। মনোনীতদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট থেকে সংগৃহীত বা বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে সকল শিক্ষাগত সনদের অনুলিপি, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্রের কপি, স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে পাঠাতে হবে। হার্ডকপির পাশাপাশি প্রয়োজনীয় নথির সফটকপি পিডিএফ আকারে darainju@gmail.com ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
মনোনয়ন তালিকায় ২০২২ সালের জন্য রয়েছেন সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা। ২০২৩ সালের তালিকায় রয়েছেন মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।
এ ছাড়া ২০২৪ সালের মনোনীতরা হলেন আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী। ২০২৫ সালের তালিকায় স্থান পেয়েছেন সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী ও মোছা. ফারিয়া ইয়াসমিন।
ইউজিসির গাইডলাইন অনুযায়ী, এই আবেদন প্রক্রিয়াটি স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক পারফরম্যান্স অ্যান্ড অ্যাটাচমেন্টস এবং রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন—এই তিন ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীরা চাইলে তাদের আবেদন ড্রাফট হিসেবে সংরক্ষণ করে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.