
রাষ্ট্র ও জনগণের স্বার্থে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে পুলিশ বাহিনী তাদের কার্যক্রমের পরিধি আরও বাড়াচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে যৌথ বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, গত ছয় মাসের সাথে আগের ছয় মাসের অপরাধের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, কিছু ক্ষেত্রে অপরাধ বেড়েছে আবার কিছু ক্ষেত্রে কমেছে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ নয় বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ৬ মাসের সঙ্গে যদি আগের ৬ মাসের তুলনা করি—তাহলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছেও। ‘তুলনামূলকভাবে আমরা খুব খারাপ করছি—আমি এটা মনে করি না।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.