
আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন 'পিচ্চি রাজা' নামে পরিচিত এক দুর্ধর্ষ আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে হাজিরা দিয়ে গাজীপুরের কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় প্রিজনভ্যান চালকসহ পুলিশের বিভিন্ন স্তরের ৫ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও গাড়ির ড্রাইভারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার আদালতে হাজিরা দেওয়ার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়েছিল। হাজিরা শেষে বিকেলে তাকে নিয়ে ফেরার পথে নাওজোড় এলাকায় পৌঁছালে আসামি শৌচাগারে যাওয়ার আবদার করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকেই তিনি কৌশলে পালিয়ে যান।
এই ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এদিকে পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ অন্তত ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। গত ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেপাল থেকে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে ও তার পরিবারের সদস্যদের আটক করা হয়। পালিয়ে যাওয়া এই আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা অব্যাহত রেখেছে। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.