
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আদালত ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যাওয়ার পরপরই ঘটনাস্থলে তার প্রাণহানি ঘটে। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল চারটার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে দেখেন ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার কারণ বা পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন। নিহতের পরিবার ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.