
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৮৪ শতাংশ। শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার মোট ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে উদ্বেগের বিষয় হলো, বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেননি।
বোর্ডের তথ্যমতে, বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় মোট ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের মতে, এই ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন হ্রাস পেয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.