
রাজধানীর গুলশানের পশুচিকিৎসা কেন্দ্র প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেড তাদের কার্যক্রমের এক বছর পূর্ণ করেছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি নতুন মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারের ফলে পোষা প্রাণীর চিকিৎসা সেবা গ্রহণ এবং প্রাণীর চিকিৎসার নথিপত্র দেখা এখন থেকে আরও সহজতর হবে।
২০২৫ সালের ২৫ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য তাদের সেবা কার্যক্রম শুরু করে। উদ্যোক্তাদের মূল লক্ষ্য ছিল পোষ্য অসুস্থ হলে মালিকেরা যাতে দ্রুত সঠিক রোগনির্ণয় ও মানসম্মত জরুরি সেবা পান। প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা জানান, ঘরের পোষ্য, পথের প্রাণী কিংবা বন্যপ্রাণী—সবার কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.