
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের টিকিট বুথে কারিগরি জটিলতা তৈরি হয়েছে। এর ফলে যাত্রীদের সেবাপ্রাপ্তি সহজ করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টারটি আবারও চালু করা হয়েছে। বুধবার থেকে এই কাউন্টারে টিকিট সংক্রান্ত প্রয়োজনীয় সেবা কার্যক্রম শুরু হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইনস জানিয়েছে, আশকোনা হজ ক্যাম্পের এই বিক্রয়কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রীরা সেবা গ্রহণ করতে পারবেন। বলাকা ভবনের কারিগরি সমস্যার কারণে টিকিট পুনঃইস্যু করার প্রয়োজন হলে গ্রাহকদের আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে নতুন কোন নির্দেশনা বা পরিবর্তন এলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.