
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাই। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক খাতে ফাস্ট রিটেইলিংয়ের দীর্ঘস্থায়ী আস্থার প্রশংসা করেন এবং তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক তৈরির ক্ষেত্রে বিনিয়োগের ওপর জোর দেন। তিনি মনে করেন, এই নতুন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করলে বাংলাদেশের পোশাক শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন, পণ্যের নতুন নতুন উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, ইউনিক্লো যদি বাংলাদেশে তাদের ব্যবসার পরিসর বাড়াতে চায়, তবে সরকার জমির প্রাপ্তি, বিনিয়োগের অনুমোদন ও প্রশাসনিক জটিলতা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে, জাপানি প্রতিষ্ঠানের পক্ষে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.