
বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার আক্রোশ থেকেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আখতারুজ্জামানকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশটি ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বিমানবন্দরের একটি ঘটনাকে ইস্যু বানিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়েছে। এটি মূলত তাদের রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতকে স্বাধীনতা বিরোধী বা গুপ্তচরের তকমা দেয়ার আগে দলটির নিজেদের আয়নায় চেহারা দেখা উচিত। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ নেই, বরং সরকারের ভেতরেই আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ও গোপন আঁতাত রয়েছে। এই কারণেই দলটি এখনো রাজপথে মিছিল করার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি সরকার ঐক্যের পথে হাঁটে, তবে বিরোধী দল তাদের পূর্ণ সহযোগিতা করবে।
একই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অন্যায়ভাবে রিমান্ডে নিয়েছে। তিনি বলেন, হাতকড়া পরানোর কথা ছিল বিএনপি নেত্রী মিষ্টির, এমনকি তার অনুসারী দখলবাজ ও সন্ত্রাসীদের রিমান্ডে নেয়ার যৌক্তিকতা ছিল। যারা চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত, তাদের গ্রেপ্তার না করে বরং যারা অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরই দমন করা হচ্ছে।
এদিকে, আখতারুজ্জামানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.