
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’ আয়োজন করেছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড। আগামী ১০ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিনে এই এক্সপো অনুষ্ঠিত হবে। আয়োজনে ১০টিরও বেশি দেশে পড়াশোনার সুযোগ ও বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হবে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা এই এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি বিস্তারিত জানতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন দেশের বৃত্তির সুবিধা, ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং ভিসাসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার সুযোগ থাকবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.