
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তুরাগ নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে এটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল। তিনি জানান, ঘটনাস্থলের নিকটবর্তী এলাকা থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামে একজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরবর্তীতে তুরাগ নদে তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। গভীর রাত পর্যন্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
পিবিআই প্রধান জানান, দীপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই সব তথ্য প্রকাশ করা হচ্ছে না। এছাড়া উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা নিশ্চিত করতে পিবিআই সদর দপ্তরের পক্ষ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবু ইউসুফ। দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.