
ওয়েলিংটনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ভারত। বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ায় শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে চার রানের জয় নিশ্চিত করে সফরকারীরা। টসে জিতে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ভারতের বোলিং তোপে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া কিউইরা ২৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল। আকিব নবীর জোড়া আঘাতের পাশাপাশি আনশুল কাম্বোজ হেনরি নিকলসকে সাজঘরে ফেরান। পরবর্তীতে গুরনূর ব্রার এক ওভারেই টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেন। ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন ব্রার, যার মধ্যে মিচেল স্যান্টনারও অন্তর্ভুক্ত ছিলেন।
১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও বিপর্যয়ের মুখে পড়ে। ইনিংসের শুরুতেই শুভমান গিল গোল্ডেন ডাক মারেন, বিরাট কোহলি সাত রানে বিদায় নেন এবং রোহিত শর্মা চারটি বাউন্ডারি হাঁকালেও ইনিংস লম্বা করতে পারেননি। অক্ষর প্যাটেল আউট হওয়ার পর ৪৭ রানেই ভারতের চার উইকেট পড়ে যায়। তবে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল ৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ ২১ ওভারে ভারতের জয়ের জন্য মাত্র ২২ রানের প্রয়োজন ছিল এবং হাতে ছিল তিন উইকেট। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির হানা দিলে আর খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে চার রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.