
দুই দেশের মধ্যে বর্তমানে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি বা কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যকার আমদানি বাণিজ্য আগের অবস্থায় ফিরে এসেছে। রাজনৈতিক বৈরিতার মধ্যেও এই বাণিজ্যিক সম্পর্ক পুনরায় সক্রিয় হওয়াকে বিশ্লেষকরা দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলার বড় লক্ষণ হিসেবে দেখছেন।
২০২৫ সালের বসন্তকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন প্রাণ হারান। এ ঘটনার দায়ে নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। এর ফলে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানও আকাশসীমা ও ওয়াঘা সীমান্ত বন্ধসহ ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিলের ঘোষণা দিয়েছিল। ওই বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রটি মিসাইল ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে, যা চার দিন স্থায়ী হয়।
এত তিক্ততা সত্ত্বেও পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ভারত থেকে প্রায় সাড়ে ছয় কোটি ডলারের পণ্য আমদানি করেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি। মূলত জীবন রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক উপাদান আমদানির কারণেই এই বাণিজ্য বাড়ছে।
অর্থনীতিবিদদের মতে, ভারত থেকে এই পণ্যগুলো না কিনলে পাকিস্তানকে বিকল্প উৎস থেকে তা সংগ্রহ করতে হবে, যা দেশটির জন্য ৪০ থেকে ৫০ শতাংশ ব্যয়বহুল হবে। এছাড়া সরকারি বিধিনিষেধ এড়াতে অনেক ক্ষেত্রে দুবাই বা মালয়েশিয়ার মতো তৃতীয় দেশের মধ্যস্থতায় ভারতীয় পণ্য পাকিস্তানে পৌঁছাচ্ছে। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও কিছুটা ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে; ভারত সম্প্রতি ওয়াঘা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে। এছাড়া ঢাকা অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দুই দেশের ফুটবলারদের সৌহার্দ্যপূর্ণ আচরণ জনমনে নতুন আশার সঞ্চার করেছে। কারণ, অন্য কোনো দেশ থেকে এগুলো আমদানি করতে গেলে খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। পাকিস্তানের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে এই উপাদানগুলো কেনা ছাড়া দেশটির বিকল্প নেই।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.