
সৌদি আরবের মদিনা নগরীর ‘তাইবাহ’ বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের কঠোর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.