
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার। বুধবার দোহায় জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই অবস্থান তুলে ধরেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক অস্থিরতা কমিয়ে উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে সমন্বয় ও কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া অর্থনীতি, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন উভয় প্রতিনিধি।
সামগ্রিক শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে কাতার ও জার্মানি নিজ নিজ কূটনৈতিক অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে একমত হয়েছে বলে আলজাজিরার বরাতে জানা গেছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.