৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের খামারে দূর্বৃত্তের হানা

Kongsotime

Published: September 22, 2026, 7:25 pm

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিষপ্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় এক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিঃস্বপ্রায় খামারি মোঃ মিয়া হোসেন (৫০)। তিনি ওই উপজেলার মেনকীফান্দা গ্রামের মোঃ ইছব আলীর ছেলে। ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত দরখাস্ত দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দরখাস্তে তার প্রতিবেশী আছমত আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী মোছাঃ অজুফা খাতুনকে (৪৫)অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার রইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।

অভিযোগে জানা যায়, সাইদুল ইসলামের পরিবারের সঙ্গে মিয়া হোসেনের পরিবারের বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সাইদুল ইসলাম ও অজুফা খাতুন কৌশলে মিয়া হোসেনের বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত ফিশারিতে ক্ষতিকর কীটনাশক বা বিষ প্রয়োগ করেন।

লোক মারফত খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মিয়া হোসেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে তার খামারে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান যে, পুকুরের পানিতে বিভিন্ন জাতের শত শত মরা মাছ পানির উপরে ভেসে আছে। এসব মাছ বিষ প্রয়োগের ফলে মারা গিয়েছে বলে তারা বুঝতে পারেন। মারা যাওয়া মাছের বাজার মূল্য লাখ টাকাের বেশী।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।