
রাজধানীর মিরপুর-১০ নম্বরে বুধবার সকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হকাররা হামলা চালায় বলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন করা হয়েছে।
অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, উচ্ছেদ অভিযানে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয়া হয়েছে। বর্তমানে এলাকাটির পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা চলছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.