
রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বর্বরোচিত হামলা, লুটপাট ও স্থাপনা ধ্বংসের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদুল হক বিপুল এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। হামলার সময় তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও বিভিন্ন সময় জায়গাটি দখলের চেষ্টা করা হয়েছে। সবশেষে গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ নামসর্বস্ব সমবায় সমিতির আড়ালে এই দখলযজ্ঞ চালায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.