
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ২৩ নম্বর আসনের এই সদস্য সরাসরি তার দপ্তরে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।
স্পিকার বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সাথে সাথেই তা কার্যকর হয়েছে এবং তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, এই পদত্যাগপত্রটি দ্রুত নির্বাচন কমিশনে পাঠানো হবে। পদত্যাগের কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদীয় বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করার সময় কারণ উল্লেখ করেন না। আজ থেকেই ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.