
দীর্ঘ সময় ধরে চলা নানান নাটকীয় ঘটনার প্রেক্ষিতে অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন। এদিন বেলা পৌনে ২টার দিকে তিনি কালো রঙের গাড়িতে করে জাতীয় প্রেসক্লাবের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে আসেন ইশরাক। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা–কর্মী ছিলেন। প্রেসক্লাবে আসার পর নেতা–কর্মীরা ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। ইশরাক হোসেন প্রেসক্লাব প্রাঙ্গণে এলে নেতা–কর্মী ও গণমাধ্যমের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এরপর নেতা–কর্মী বেষ্টিত হয়ে প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান ইশরাক হোসেন। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, তিনি আজ বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম।
পদত্যাগের এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। মূলত সেই নির্দেশনার পরই এই পদক্ষেপ নেওয়া হলো।
নিজের পদত্যাগের বিষয়টি আগেভাগেই জানিয়েছিলেন ইশরাক হোসেন। সোমবার সকাল সাড়ে আটটার পরপরই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
সংবাদ সম্মেলন চলাকালে ও পরবর্তীতে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় সমর্থকদের মুখে 'ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' এবং 'ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' এমন নানা স্লোগান শোনা যায়। ক্ষমতার পালাবদলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তার এই পদত্যাগ দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেতা–কর্মীদের কারও কারও হাতে ফুলের তোড়াও দেখা যায়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.