
মেজর লিগ সকারে (এমএলএস) ফের নিজের আধিপত্যের প্রমাণ দিলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে মোট ২৬টি গোল করে তিনি টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয় করেছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টানা দুইবার এই সম্মান অর্জন করলেন। মেসির ঠিক পেছনে গোলসংখ্যার তালিকায় ছিলেন এফসি ডালাসের পিটার মুসা (২২ গোল) এবং ন্যাশভিলের স্যাম সুরিজ (২১ গোল)। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বার জিতেছেন গোল্ডেন বুট।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে তিনি মোট ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন, যা এমএলএস ইতিহাসের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ। ম্যাচপ্রতি ০.৮৭ গোল গড়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। এছাড়া প্রতি ৯০ মিনিটে গোলের ক্ষেত্রে তার গড় ০.৯১, যেখানে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। মৌসুমে ছয়বার এক ম্যাচে একাধিক গোল করার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। মৌসুমে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা এক মৌসুমে লিগ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ।
মেসির ২৬টি গোলের মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি। পেনাল্টি বাদে তার করা ২৫টি গোল এমএলএসের ইতিহাসে এক মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালে তিনি করেছিলেন ২৮টি গোল। সেই মৌসুমে ২৯ গোল করে তিনি টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তি গড়া দ্বিতীয় ফুটবলার হন। সব মিলিয়ে গত তিন মৌসুমে মেসির গোল ৭৫টি এবং গোলে সম্মিলিত অবদান ১২৭টি। এছাড়াও ডেনিস বোয়াঙ্গার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার রেকর্ড স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। শেষ তিন মৌসুমে মেসির গোল ৭৫, গোলে অবদান ১২৭। মেসি ২০২৫ সালে করেছিলেন ২৮ গোল।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.