
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীরা হতাহত হন। জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ ৪ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা এবং মেলান্দহের বকুলতলার মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)। দুর্ঘটনায় আহত ২ জন হলেন শিহাটা এলাকার হযরত আলী (৩৫) ও মো. শাকিল মিয়া (১৬)।
স্থানীয় সূত্রের বিস্তারিত বিবরণ অনুযায়ী
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন মারা গেছেন। আহত তিনজনের মধ্যে হাসপাতালে একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘাতক ট্রাকটি উদ্ধার করে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.