১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন মৃত্যুতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

Published: October 26, 2026, 3:41 pm

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই নির্দেশ দেন। মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী বেলাল হোসেন। রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোলডেন পারভেজ, সুমন মিয়া ওরফে।

অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা অপর দুই আসামি আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি ও গাজী ফয়সাল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করেন। তাদের দাবি, এই মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান অভিযোগ গঠনের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান। অন্যদিকে, শেখ হাসিনাসহ মোট ২২ জন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী শুনানি করতে পারেননি। আদালত পলাতক থাকা আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কারাগারে ও জামিনে থাকা ১১ আসামির পক্ষে তাদের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি, গাজী ফয়সাল ইসলামসহ কয়েকজন আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক। ন্যায়বিচারের স্বার্থে তারা অব্যাহতি প্রার্থনা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের উত্তাল সময়ে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই একই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে দুজন গুরুতর আহত হয়েছিলেন। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম গত বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। গত বছরের ২৩ নভেম্বর সেই অভিযোগপত্র দাখিল করা হয়। সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।