
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান।
ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাব নিয়ে আলোচনার আগে তেহরান সাতটি কঠিন শর্ত পূরণের দাবি জানিয়েছে।
এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনা করছে, যদিও এর বিস্তারিত বিষয়গুলো এখনো জনসমক্ষে আসেনি। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই শর্তগুলোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্পষ্ট করেছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালি খোলা হবে না। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া অবস্থান বজায় রাখা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, কোনো শর্তের প্রতিশ্রুতি দিয়ে নয় বরং আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের পরে ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা সরাসরি নাকচ করেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতাকারীরা তৎপরতা চালালেও উত্তেজনা থামার লক্ষণ নেই। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে তেহরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান। সংঘাতের এই বিস্তার এখন লেবানন হয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরেও পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে পাল্টা হামলা চালায় তেহরান। সম্প্রতি এ সংঘাতের বিস্তার ঘটেছে ইয়েমেনেও।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.