
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা এবং দেশটিতে তেলের মজুত কমে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটের তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬ ডলার ৫৯ সেন্টে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি তেলের দাম ৮২ সেন্টের মতো বেড়েছে। বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদের কারণে তখন বাজারে দরপতন দেখা যায়।
এর আগের কার্যদিবসে ইউক্রেন ও ইরান পরিস্থিতির উত্তেজনার মাঝেও আলোচনার আশায় ব্রেন্টের দাম গত চার সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বাজার বিশ্লেষক ও ফিলিপ নোভার বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা মনে করছেন, অক্টোবরে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি কেন্দ্রিক তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনও বিদ্যমান। এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ে নীতিগত অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা করছেন অনেকে। একদিকে ইরানে সামরিক হামলা চলছে, অন্যদিকে বড় ধরনের সংঘাত বাড়ানোর পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন।
তেলের এই দর বৃদ্ধিতে মজুত কমে যাওয়ার বিষয়টি বড় প্রভাব ফেলেছে। বাজারসংশ্লিষ্ট তথ্যমতে, ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে। অথচ রয়টার্সের জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা উল্টো ৮ লাখ ৮০ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। একই সময়ে দেশটিতে গ্যাসোলিনের মজুত ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়লেও ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত ১১ লাখ ৯০ হাজার ব্যারেল হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) আনুষ্ঠানিকভাবে তাদের সাপ্তাহিক মজুতের প্রতিবেদন বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রকাশ করবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.