১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Published: September 26, 2026, 5:22 pm

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

শনিবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কূটনৈতিক সূত্র অনুযায়ী, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এটি তারই ধারাবাহিক রূপ। এই চুক্তির ফলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতার উদ্যোগের ধারাবাহিকতায় এই চুক্তি সই হয়েছে।