
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা ও তাদের দুই সহযোগীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাত ও শনিবার পৃথক অভিযানে তুরাগ ও মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার বিকেলে তুরাগ থানার পুলিশ খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে। তিনি খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাদ্দামের বিরুদ্ধে খুলনার দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির নানা ধারায় হত্যা, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, শুক্রবার রাতে মিরপুর থানা এলাকা থেকে ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ। গোপন বৈঠক চলাকালে অভিযানের সময় তার সঙ্গে মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩) নামের আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া এই তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মিরপুর মডেল থানা–পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.