
রাজধানীতে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা ও ১.৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ ৮৯ জন, মিরপুরে ৮২, মতিঝিল ৫৫, ওয়ারী ৫৪, লালবাগ ৫৩, গুলশান ও উত্তরা বিভাগে ৩৫ জন করে এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ৩ জনকে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.