
রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে তাদের কাছে আগুনের বিষয়টি নিশ্চিত করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।





