
কুড়িগ্রামের রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাঁজা সেবনের সময় পুলিশের কিউআরটি (QRT) টিম দুই যুবককে হাতেনাতে আটক করেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়াইডাঙ্গী এলাকার নাহিদ হাসান (২০) এবং মঞ্জুরুল ইসলাম (২১)। দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ হাসান (২০) এবং মো. ইসা আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২১)।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারক সায়েকুল হাসান খান প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে শনিবার দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.