
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে নিচে পড়ে মারাত্মক আহত হওয়া মোহাম্মদ রিফাত চৌধুরী (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত রিফাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর বন্ধুদের সাথে জলপাই খাওয়ার জন্য গাছে ওঠে রিফাত। গাছে থাকা অবস্থায় অসাবধানতাবশত হাত ফসকে সে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহত রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের সূত্রে জানা গেছে, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের মৃত্যুর এই হৃদয়বিদারক বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.