
কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের পাঁচ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই কমিটি গঠন করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের সরাসরি নির্দেশে। সোমবার এই কমিটির তালিকা প্রকাশের পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। নবগঠিত এই কমিটিতে মুজিবুর রহমান দুলালকে সভাপতি এবং মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তমিজ উদ্দিন আহম্মদ চুন্নু, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এম. এ জলিলের নাম ঘোষণা করা হয়েছে। আজকে দেখলাম লাকসাম প্রেস ক্লাবেও একই চিত্র।
কমিটি গঠনের পেছনের কারণ হিসেবে বলা হয়েছে, লাকসামে দীর্ঘদিন ধরে একাধিক সাংবাদিক সংগঠনের অস্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। সেই পরিস্থিতি নিরসন এবং সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এমপির নির্দেশে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। তবে এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন সাংবাদিক নেতারা। তারা এটিকে সংবাদমাধ্যমের ওপর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন। কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী এই ঘটনাকে 'মারাত্মক' হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, আগের মতোই সাংবাদিকতায় নিয়ন্ত্রণ বজায় রাখার প্রবণতা এখনো বিদ্যমান। এদিকে কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু একে লজ্জাজনক উল্লেখ করে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় এবং তিনি এর নিন্দা জানান। অনেকেই সাংবাদিকতাই এমন হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। যদি বিষয়টি সঠিক হয়ে থাকে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান এবং পরে মন্তব্য করবেন বলে জানান। এদিকে কমিটি গঠনের বিষয়টি স্বীকার করে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম জানিয়েছেন, তিনি নিজেই এই আংশিক কমিটির তালিকা দিয়েছেন। নিজের এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং দলের উর্ধ্বতন নেতাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই তিনি এই কমিটি দিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, প্রেস ক্লাবের নিজস্ব প্যাডে তিনি এই কমিটি দিয়েছেন এবং নতুন আইনপ্রণেতা হিসেবে তিনি তার এলাকার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসক্লাব কোনো দলীয় সংগঠন নয়, একজন এমপি হিসেবে প্রেসক্লাবের কমিটি দিতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকা হিসেবে আমি কমিটি দিয়েছি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.