
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মাদ কারামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবে তার কড়া জবাব দেওয়ার জন্য দেশটির সামরিক বাহিনী ১০০ শতাংশ প্রস্তুত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
কমান্ডার কারামি আরও জানান, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো ধরনের ভুল হিসাবের বিপরীতে ইরান শক্ত হাতে প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটির সামগ্রিক সামরিক সক্ষমতা বর্তমানে যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ স্তরে রয়েছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.