
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক উপহার প্রদান। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ‘শৈশব’ শিরোনামের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সরাসরি মতবিনিময়। মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে পরিদর্শনে যাবেন। সেখানে তিনি ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.