
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা থেকে অপসারিত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, তা সম্পূর্ণ করা হয়েছে। এখন বাকি প্রক্রিয়াটি তাদের ওপর নির্ভর করছে। এছাড়া আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না বলেও জানান তিনি। স্বাধীন তদন্ত টিম এবং প্রসিকিউশন তাদের প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’। হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, এক্সট্র্যাডিশন চুক্তির অধীনে তাকে যখন আনা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়ার অংশ।
তবে বিশেষ আইনে এই ধরনের মামলায় বিলম্বের কোনো সুযোগ নেই। তার ভাষায়, শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে আসবেন। সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না। এই অনুচ্ছেদটি ১৯৭৩ সালে তার বাবার আমলেই সংবিধানে যুক্ত করা হয়েছিল, যা তাদেরই করা আইন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.