
রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই প্রধান সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, আন্দোলনের নামে ভাঙচুর এবং সড়ক অবরোধ চলতে থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধ রাখা হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান জানান, পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়টি কেন্দ্র করে একটি মহল শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। এর ফলে গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পর মালিকরা এই কঠিন ও অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও কাজের অনুকূল পরিবেশের অভাবে এসব অঞ্চলে কারখানা সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারার উদ্ধৃতি দিয়ে মালিকপক্ষ জানায়, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করতে পারেন এবং এ সময়ে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। মাহমুদ হাসান খান জানান, বর্তমানে শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ শ্রমিকই শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে আগ্রহী, কিন্তু কিছু বিপথগামী ব্যক্তি অন্যদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন এবং কারখানায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে।
কারখানা ভাঙচুর ও বাইরে গিয়ে অন্য কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের মতো ঘটনার তীব্র সমালোচনা করেন মাহমুদ হাসান খান। তিনি জানান, দেড় হাজারের বেশি কারখানার মালিক তাদের জরুরি সভায় জানিয়েছেন, এই অরাজক পরিস্থিতি চলতে থাকলে কোনো আলোচনা চালিয়ে যাওয়া যৌক্তিক হবে না। তবে সমাজের দায়িত্বশীল পক্ষ হিসেবে তারা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে যোগ দেবেন। শুধু তা-ই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন।
মালিকপক্ষ আরও জানায়, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অসন্তোষ শুরু হয়েছে। মজুরি বোর্ড গঠনের পরও ভাঙচুর ও আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাদের মতে, এর পেছনে অন্য কোনো অভিপ্রায় থাকতে পারে বা মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করার প্রচেষ্টা চলছে।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বর্তমানে পোশাক খাত এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো শিল্প খাত হুমকির মুখে পড়ে। তিনি সব পক্ষকে সতর্ক থেকে খাতটি টিকিয়ে রাখার আহ্বান জানান। এছাড়া শ্রমিক সংগঠনের নেতারাও জানিয়েছেন যে, বর্তমান ভাঙচুরের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, যদিও সাধারণ শ্রমিকদের ওপর তারা পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.