৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী মিষ্টি

Published: October 1, 2026, 2:23 pm

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি যখন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, তখন তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠে। এছাড়া তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার জেরে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিলেন।