
সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সব ধর্ম ও মতের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তার সরকার সাধারণ ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একইসাথে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরের খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করাই তার সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই সমান অংশীদার। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, 'আপনারা কি আমার সঙ্গে আছেন?' উপস্থিত জনতা তখন হাত তুলে তার আহ্বানে সম্মতি জানান। পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলের সম্মিলিত পরিশ্রমে প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই দেশ আমাদের সবার, এটিই আজকের দিনের প্রত্যাশা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.