
আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের শান্তি নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে 'কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আইন ও সংবিধান মেনে যেখানে যতটুকু শক্তি প্রয়োগ প্রয়োজন, পুলিশ তা করবে। এমনকি সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারের মতো পদক্ষেপ নিতেও পুলিশ পিছপা হবে না।
পুলিশের কাজ নিয়ে জনমনে থাকা নানা প্রশ্ন ও সমালোচনার প্রেক্ষিতে আইজিপি বলেন, লাঠিপেটা করলে পুলিশকে ফ্যাসিস্ট বলা হয়, আবার নীরব থাকলে বলা হয় দুর্বল। তিনি বলেন, 'কে আসবে বা আপা কবে আসবে, তা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় নয়।' পুলিশকে কাজ করার পরিবেশ দেওয়ার পাশাপাশি যথাযথ ক্ষমতায়ন (এমপাওয়ার) করার ওপরও জোর দেন তিনি। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই।
শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পুলিশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের বিকল্প নেই। পুলিশকে ব্ল্যাকমেইল না করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা পুলিশের মূল লক্ষ্য। কিন্তু সমাজব্যবস্থায় সব দলমতের মানুষ যদি কেবল নিজেদের স্বার্থ নিয়ে পড়ে থাকে, তবে কাঙ্ক্ষিত সুখ ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না’—বলেন তিনি। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.