
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে কঠোর রুদ্ধদ্বার অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রতিটি ম্যাচেই জয় পাওয়ার লক্ষ্য স্থির করেছেন কোচ থমাস ডুলি। বিশেষ করে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে ম্যাচগুলোতে দলের সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে চান তিনি। অনুশীলন সেশনে প্রতিপক্ষকে হারানোর বিভিন্ন কৌশল ও পরিকল্পনায় নজর দিচ্ছেন এই হেড কোচ।
হামজাকে ছাড়া ভুটানকে হারানো সম্ভব কি না—এমন প্রশ্নে কোচ ডুলি জানান, ফুটবলাররা রোবট নন যে নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী খেলে যাবেন। খেলোয়াড়দেরও মানসিক চাপ সহ্য করতে হয় এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ভুল হওয়াটা স্বাভাবিক। প্রতিপক্ষ দলও সেই সুযোগে গোল করে বসতে পারে, যার দায় এককভাবে কোচের ওপর চাপানো যুক্তিসঙ্গত নয় বলে তিনি মন্তব্য করেন। জবাবে কোচ ডুলি বলেছেন, খেলোয়াড়রাও মানুষ, কোনো রোবট নয় যে, প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে।
খেলোয়াড়দের প্রতি আস্থা রেখে মাঠে ইতিবাচক আবহ তৈরি করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে বিশ্বাস করেন ডুলি। দলের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, ফ্লাডলাইটের আলোয় আগের দিনের অনুশীলন অত্যন্ত ভালো হয়েছে। তবে খেলোয়ারদের চোটের বিষয়টি ভাবাচ্ছে কোচিং স্টাফকে। বিশেষ করে বিশ্বনাথের হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.